×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮৮৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে শীর্ষ মানবপাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। শনিবার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ রোববার সকালে মাদারীপুর সদর মডেল থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব-৩। গ্রেফতার এমদাদ বেপারী (৫০) মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের শফিজউদ্দিনের ছেলে।
র‌্যাব জানিয়েছে, মাদারীপুর জেলার মানবপাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারীর মাধ্যমে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাবার সময় নিখোঁজ হয় অনেক যুবক। নয়াচর গ্রামের গফুর মাতুব্বর তার ছেলে সাহাবুল মাতুব্বরকে (২৮) এমদাদের মাধ্যমে ইতালি পাঠানোর সময় নিখোঁজ হয়। এই ঘটনায় গত ২৫ মে এমদাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে থানা পুলিশকে মামলা রেকর্ড করে আসামী ধরার নির্দেশ দেয় আদালতের বিচারক। পরে মামলা হলে গাঁ ঢাকা দেয় এমদাদ। অবশেষে শনিবার রাতে রাজধানীর কেরানীগঞ্জে প্রধান অভিযুক্ত র‌্যাবের হাতে গ্রেফতার হয়। পরে রোববার সকালে তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৩। 
এমদাদের গ্রেফতারের খবরে থানায় অবস্থান নেয় নিখোঁজদের স্বজনরা। দালালদের দেয়া লাখ লাখ টাকা ও নিখোঁজ সন্তানদের দ্রুত ফেরত পেতে সরকারের সহযোগিতার পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।
স্বজনরা অভিযোগ করেন, অভিযুক্ত এমদাদ বেপারী গ্রামের সহজসরল মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশেপাড়ি দেয়ার কথা বলে ব্যাংক ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এছাড়া নগদ লেদদেনও করেন স্বজনরা। এই ঘটনায় লিবিয়ায় অবস্থানরত মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের আজাহার মীরার ছেলে সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয় এমদাদ। মুক্তিপণ দিলেও ফেরত আসেনি এই যুবকরা।
ভুক্তভোগী গফুর মাতুব্বর বলেন, আমার কাছ থেকে এমদাদ দালাল ১৪ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে। যার প্রমাণ হিসেবে ভিডিও এবং ছবি তুলে রেখেছি। আমার ছেলের কোন খবর নেই। আমি এই ঘটনায় আমার ছেলে ও টাকা ফেরত চাই। আর দালাল এমদাদের বিচার চাই।
আরেক ভুক্তভোগী আব্দুল অহেদ হাওলাদার বলেন, আমার ছেলেকে মাফিয়া সবুজ মীরার কাছে এমদাদ বিক্রি করে দেয়। তাকে ছাড়ানোর জন্য সাড়ে ১০ লাখ টাকা দেই। কিন্তু আমার ছেলের কোন হদিস মিলছে না। কোথায় আছে জানিও না।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, লিবিয়া থেকে এমদাদকে দীর্ঘদিন ধরে সজিব মীরা নামে একজন সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাকিদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে । শিগগিরই আদালতে চার্জশিটও দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat