×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ভারী বর্ষণের ফলে টানা চতুর্থ দিনের মতো কোমড় পানির নিচে চট্টগ্রাম নগর। গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। 
গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে, শুক্রবার থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারী বর্ষণে আবার তলিয়ে যায়। রোববার ২৪ ঘন্টায় ৩২২ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে আজ চতুর্থ দিনের মতো জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে নগরের নি¤œাঞ্চলের মানুষ।
এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat