×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৯০২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জেলার মুকসুদপুরে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী এই গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। 
প্রেস ব্রিফিং করেন- মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। উপজেলা নির্বাহী অফিসার জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩ নং ওয়ার্ডের ৪০ জনকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। সুবিধাভোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ইত্যাদি। এছাড়াও মুকসুদপুর উপজেলায় এ পর্যন্ত ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, আইসিটি অফিসার আব্দুল বাতেন, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, তারিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat