×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৮৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-গুয়াংজু রুটে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে সপ্তাহে সপ্তাহে ৩ দিন ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা যায়, স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সই চীনের কোনো প্রদেশে পরিচালনা করা প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স। ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে গুয়াংজু রুটে প্রতিনিয়ত ফ্লাইট পরিচালনা করে আসছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবের সময়েও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে। কোভিড পরবর্তীতে যাত্রীদের চাহিদা ও কোভিডের নানাবিধ বিধিনিষেধ উঠে যাওয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা গ্রহন করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। এছাড়া গুয়াংজু থেকে সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও রবিবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে এবং সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু রুটের নূন্যতম ওয়ানওয়ের ভাড়া ৩০ হাজার ৬৬৯ টাকা ও রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫৪০ টাকা। 
ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এশিয়া তথা পৃথিবীর অন্যতম গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে পৌঁছাবে। আবার ব্যাংকক থেকে প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বর্তমানে সপ্তাহে ৪ দিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চলাচল করছে। ঢাকা-ব্যাংকক রুটের নূন্যতম রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৮৪৩ টাকা।
ব্যাংকক, গুয়াংজু ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর. সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ব্যাংকক ও গুয়াংজু রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই ইউএস-বাংলার বহরে ২টি এয়ারবাস ৩৩০সহ মোট ৬টি ওয়াইড বডি ও ২০টি ন্যারোবডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লী ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat