×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৬১৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ কথা জানিয়েছে।
যদিও এর আগে বলা হয়েছিল এ হামলায় ২৬ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস তাদের সর্বশেষ ভূখন্ডেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু মরুভূমির গোপন আস্তানা থেকে তারা মাঝে মাঝেই অতর্কিত হামলা চালায়।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভূমিতে সামরিক যানটি ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।
পরে আইএস হামলার দায় স্বীকার করে তাদের ‘আমাক বার্তা’ সংস্থা থেকে বলেছে, তাদের যোদ্ধারা দু’টি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং বাস দ’ুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।একটি সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় বেশকিছু সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে।
আবদেল রহমান বলেছেন, আইএস সম্প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat