×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৯৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে। তাই দেশবাসীকে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
আজ মঙ্গলবার তার নির্বাচনী এলাকায় (দোহার-নবাবগঞ্জ) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের কল্পনা করা যায় না। তাই বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ উল্লেখ করে সালমান ফজলুর রহমান বলেন, ‘এদেশের  ভাষা আন্দোলন থেকে  স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যেভাবে নিরলসভাবে কাজ করে গেছেন তা বিশ্ব দরবারে ঐতিহাসিক দলিল হিসেবে রয়েছে।’
নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালমান এফ রহমান এমপি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন ও  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প উদ্ভোধন ছাড়াও বিভিন্ন  ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রান্তিক জনসাধারনের মাঝে খাবার বিতরন করেন৷
দিনব্যাপি এসব অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat