×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৮৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের স্বাধীনতা দিবসে বলিউডের বহু প্রতিক্ষিত সিনেমা ‘ফাইটার’-এর টিজার প্রকাশ পেলো। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমা ঘোষণা হওয়া থেকেই সিনেপ্রেমীদের মধ্যে চলছে উত্তেজনা। আর হবেই বা না কেন ‘ফাইটার’ সিনেমার মাধ্যমেই পর্দায় প্রথমবারের মত জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফাইটার’ সিনেমার টিজার শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট’। ফাইটার সিনেমাটি ২০২৪ সালের ২৫শে জানুয়ারি, ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই পোস্টে অনিল কাপুর আর হৃতিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা। 
টিজারের ভিডিও শুরু হয়েছে রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে উন্মোচন করা হয় হৃতিক রোশনের লুক। ভারতীয় বায়ু সেনার পাইলটের লুকে দেখা দেন হৃতিক। এরপর দীপিকাকে দেখা যায় ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে। এক ঝলক দেখা মেলে অনিল কাপুরের। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘সুজলং সুফলং’। টিজার দেখে গায়ে কাঁটা দেবে।
এদিকে দীপিকার পোস্ট শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ যেন বেড়ে গেছে দ্বিগুন। বিভিন্ন কমেন্ট করে তাদের অনুভুতি জানাতে ভুলেননি আনেকে। একজন লিখেছেন, ‘টাইগার ৩-এর পর এটাই বড় প্রোজেক্ট হবে। দেখতে যাবই হলে।’ আরেকজন লিখলেন, ‘স্টারকাস্ট দুর্দান্ত। তিনজনই অসাধারণ।’ তৃতীয়জনের মন্তব্য, ‘বুদ্ধিমানের মতোই বাছাই করেছে দীপিকা। হৃতিক আর অনিল কাপুর থাকা মানে ছবির আলাদাই মজা।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat