×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৬২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ শিল্পকলা একাডেমির ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষ রোপন করা হচ্ছে। আজ বুধবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কাজী মাহবুবুল আলম একটি ঝাউ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মনোজ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী জানান, ফুল, পাতাবাহার, ঝাউ ও বিভিন্ন প্রজাতির সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের চারা রোপন  করে শিল্পকলা একাডেমির ক্যাম্পাস সৌন্দর্যমন্ডিত করে তোলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat