×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ মো. নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক  ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নী, সদর থানা সভাপতি শেখ আব্দুর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য নির্মমতার দিন। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভার শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।
শহরের সুলতানপুরস্থ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে অনুষ্ঠানটি রাত সাড়ে ১১টায় শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat