×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৬৫৭১১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে জেলা পরিষদের টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. এনামুল হক তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, সহ-সভাপতি একরামুল কবির, সহ-সভাপতি আবুল কালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন খান, কোষাধ্যক্ষ বিনয় রায় প্রমুখ বক্তব্য রাখেন।
শোক দিবসের আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এনামুল হক তালুকদার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শোকাবহ আগস্টের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপু ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাসের নেতৃত্বে সংগঠনের ৬শ’ সদস্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত এবং ফাতেহা পাঠ করেন।
দোয়া-মোনাজাত শেষে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ৬শ’ সদস্য শোক শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ থেকে জেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনার সভায়স্থলে যান। পরে তারা আলোচনা সভায় যোগ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat