×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৭৫০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সোমবার জানিয়েছে, সৌদি সীমান্ত রক্ষীরা ইথিওপিয়ান অভিবাসীদের উপর ‘বিস্ফোরক অস্ত্র’ নিক্ষেপ করেছে। এতে গত বছর থেকে এ পর্যন্ত কয়েকশ’ অভিবাসী নিহত হয়। এসব অভিবাসী ইয়েমেন সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিল
অভিযোগ সম্পর্কে রিয়াদ তাৎক্ষণিক কোন  মন্তব্য করেনি। তবে সৌদি আরব সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার ইথিওপিয়ান বসবাস এবং কাজ কর্ম করে।
এইচআরডব্লিও’র গবেষক নাদিয়া হার্ডম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি কর্মকর্তারা এই দুর্গম সীমান্ত এলাকায় বাসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চলের শত শত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে হত্যা করছে।’
‘সৌদি ভাবমূর্তি উন্নত করার জন্য পেশাদার গল্ফ, ফুটবল ক্লাব এবং প্রধান বিনোদন ইভেন্টগুলি কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রিয়াল ব্যয় করা দেশটির পক্ষে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো উচিত নয়।’
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, প্রায় এক দশক ধরে সৌদি আরব এবং ইয়েমেন ইথিওপিয়ান অভিবাসীদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করে আসছে। তবে সর্বশেষ হত্যাকান্ডগুলো ‘বিস্তৃত এবং পদ্ধতিগত’ বলে মনে হচ্ছে এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat