×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৮৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার দুপুরে ২১ আগস্ট শোকাবহ গ্রেনেড হামলার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা সদরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 
মিছিলে অংশগ্রহণকারী  নেতা-কর্মী, সমর্থকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,  কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুজ্জামান রাজ্জাক খসরু ও সাধারণ সম্পাদক বাবলু হাজরা প্রমুখ। 
সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরপর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আত্ম-উৎসর্গকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় । 
এদিকে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় আজ সোমবার বিকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
সমাবেশে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সেখানে বিশেষ দোয়া, মাহফিল অনুষ্ঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat