×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“দেশী মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় দেশের নদ-নদী ও প্লাবনভূমিতে দেশীয় মাছ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জের আওতায় সাতটি জলাশয়ে ৬০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
নড়িয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মূলফতগঞ্জ মাদ্রাসা পুকুরে পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ সময় নড়িয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, জেলা জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, স্থানীয় কেদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করতে মৎস্য ও কৃষি বিভাগকে অগ্রাধিকার দিয়ে  কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছের জাত সংরক্ষণে সারা দেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পোনা অবমুক্ত করা হচ্ছে। মাছে-ভাতে বাঙালির ঘরে ভাত আর পুকুরের মাছ নিশ্চিত করতে সরকার সবসময়ই তৎপর আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat