×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮১৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে মাউই কাউন্টি হাওয়াইয়ের বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে।বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো বন্ধ থাকলে বিপর্যয় এড়ানো যেত বলে অভিযোগ মাউই কাউন্টির।
বৃহস্পতিবার মামলার অভিযোগে বলা হয়েছে, হারিকেনের প্রভাবে প্রচ- ঝড়ো বাতাসের সতর্কতা থাকলেও হাওয়াইন ইলেকট্রিক কোম্পানি অবহেলা করে বিদ্যুৎ লাইনগুলো সচল রেখেছিল।
এতে আরো বলা হয়, বিদ্যুতের এসব লাইন লাহাইনার আগুনকে আরো দ্রুত, মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলেছিল। এ আগুনে পুড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চার্চ, স্কুল ও ঐতিহাসিক স্থাপনাসমূহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
তবে গত ১৪ আগস্ট হাওয়াইন ইলেকট্রিক প্রধান শিলি কিমুরা বিদ্যুৎ লাইন সচল রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, লাহাইনায় পানি উত্তোলন অব্যাহত রাখতে বিদ্যুতের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে দৃষ্টিনন্দন হাওয়াইয়ের গত ৮ আগস্টের দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।
পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। শহরটি এখন মানচিত্র থেকে মুছে গেছে।
মাউই দ্বীপ কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।
এদিকে মাউই কাউন্টির কর্মকর্তারা নিখোঁজ ৩৩৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat