×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৬৮৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নওগাঁ'র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ মোঃ মকবুল হোসেন জানান, ০২০ সালের মার্চ মাসে নওগাঁ জেলার পতœীতলা উপজেলার কাশিমপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার শ্রী কাজল মালির বিরুদ্ধে। এরপর ১ এপ্রিল ওই নারীর স্বামী বাদী হয়ে পতœীতলা থানায় এজাহার দায়ের করেন। খুব অল্প সময়ে স্বাক্ষ্য গ্রহণ  শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার মামলার একমাত্র  আসামী উক্ত  কাজল মালির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের এ রায় প্রদান করেন।
অন্যদিকে, ২০১৪ সালের জানুয়ারি মাসে জেলার পোরশা উপজেলার ইলাম গ্রামের এক মাদ্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পাশ্ববর্তী গোবরাকুড়ি গ্রামের হ্যাপী নামে এক যুবকের বিরুদ্ধে। ওই দিনই সংশ্লি­ষ্ট থানায় ছাত্রীর নানা বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে একই আদালত  সোমবার দুপুরে আসামী হ্যাপীর  বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। 
আদালত উভয় রায়ে দন্ডপ্রাপ্ত দুই আসামীর যাবজ্জীবর কারাদন্ড ছাড়াও ১ লক্ষ টাকা করে জরিমানা  অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat