×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৭৯১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন।
রাষ্ট্রপ্রধান জাকার্তা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন।  
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ জানান, “রাষ্ট্রপতি ৫-৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৪৩তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।”
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং ওইদিন সন্ধ্যায় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শীর্ষ সম্মেলনের ফাঁকে, বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 
আসিয়ান সচিবালয়ের তথ্যসূত্র অনুসারে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্বদানের কথা রয়েছে। 
পরে প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ ১৮টি দেশ এই ফোরামের সদস্য।
  রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩ তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন।
সিঙ্গাপুরে তিনি ও তাঁর সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat