×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৭৮৬০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়,  নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামে রান্না করার সময় চুলার ওপর গরম কড়াইয়ে পড়ে রুপালী খাতুন (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃতবরণকারী রুপালী উড়ানী গ্রামের ওবায়দুল্লাহ শেখের স্ত্রী (৩১ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতের স্বজন সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল্লাহ শেখের স্ত্রী রুপালী বেগম নিজ রান্নাঘরে রান্না করছিলেন। রান্না করার এক পর্যায়ে তিনি ডিম রান্নার গরম কড়াইয়ের উপর পড়ে যান। এ সময় ননদের ৫ বছর বয়সী ছেলে মুরছালিন বিষয়টি দেখতে পেয়ে পাশেই পাট বাছাই করতে থাকা মা ইতি খানমকে গিয়ে জানালে তিনি এসে কড়াই থেকে রুপালীকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষনা করেন। মৃত রুপালী খানমের মাহি নামে ৩ বছরের মেয়ে ও মাহিম নামের দেড় বছরের একটি ছেলে রয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে  এসেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,বিষযটি দুঃখজনক। আমাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে মৃত্যূ হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। উজ্জ্বল রায়, জেলা  প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat