×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৮৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোপ ফ্রান্সিস শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন।
ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গোলিয়ার যাওয়ার পথে পোপের বিমানটি চীনের আকাশসীমা অতিক্রমকালে তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।  
পোপ তাঁর বার্তায় বলেন, ‘জাতির মঙ্গলের জন্য আমার প্রার্থনার বিষয়ে আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনাদের সকলকে ঐক্য ও শান্তির ঐশ্বরিক আশীর্বাদের আহ্বান জানাচ্ছি।’
পোপকে বহনকারী বিমান যে দেশের আকাশসীমা অতিক্রম করে তিনি সেইসব দেশকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়ে থাকেন।
বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ দেশ মঙ্গোলিয়ায় প্রায় ১,৪০০ জন ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাতে ৮৬ বছর বয়সী পোপ এই সফরে গেলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat