×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৮৮২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দূর্গাপুর এলাকায় সিএনজি অটোরিক্সা ও  কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক জামাল মিয়া (৩২) ও ফরিদ মিয়া (৫০)।ফরিদ মিয়া চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামের কাছম আলীর ছেলে এবং সিএনজি অটোরিক্সা চালক চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের রফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সাথে চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী ফারুক মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর সিএনজি চালক জামাল মিয়াকে সিলেটে নেয়ার পথে তিনি রাস্তায় মারা যায়।
চুনারুঘাট থানার ওসি রাশেদ আহমেদ জানান- বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ দুটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat