×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৯০১৯৪ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা এখন আগাম ফুল কপির চারা রোপণ করতে ব্যাস্ত হয়ে পরেছেন।  উপজেলার বিভিন্ন উচু জমিগুলেতে আগাম ফুল কপিসহ বিভিন্ন  সবজির আবাদ করার জন্য কৃষকেরা ব্যাস্ত হয়ে পরেছেন। বন্যার পানি  ওঠে  না এমন জমি গুলোতে আগাম করে ফুল কপি, পাতা কপি, বিভিন্ন সবজির আবাদ করতে শুরু করেছে। বেশি দামের আশায় আগাম করে এ সকল সবজি আবাদ করতে শুরু করেছে কৃষকেরা। 
আগাম করে ফুল কপি পাতা কপি বীজ তলা তৈরি করে বীজ বপন করা হয়। বীজ বপনের ২৫ থেকে ৩০ দিন বয়সের বপনকৃত চারা উঠিয়ে  সেই চারা জমিতে রোপণ করতে ব্যাস্ত সময় পার করেছে কৃষকেরা। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি গ্রীষ্ম মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার উঁচু জমিগুলোতে যেখানে বন্যার পানি ওঠে না এরকম ১ হাজার ১৪০ হেক্টর জমিতে বিভিন্ন  রকমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।  আর  শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে ফুল ও পাতা কপি  ৮ দশমিক ৯ হেক্টর জমিতে  আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উপজেলার বিভিন্ন এলাকায় যেখানে বন্যার পানি ওঠে না সেখানকার উঁচু জমি গুলোতে কৃষকদের আগাম করে ফুল কপি পাতা কপি সহ বিভিন্ন সবজি আবাদ করতে শুরু করেছে। চলতি মৌসুমে আগাম করে সবজি আবাদ করে এরকম কৃষকদেরকে অনেকেই এরইমধ্যে ফুল কপি পাতা কপি রোপণ করতে উৎসাহিত করেন। সব ধরণের ফসলের আবাদে তার বিভাগ থেকে  কৃষকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও পরামর্শ দেওয়া হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat