×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৬২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে   আজ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আজ সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ সভার আযোজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা ও এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম।
উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নব খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম।
শিক্ষক অর্চণা রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত এ জনসচেতনতা মূলক সভায় প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম বলেন, ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত  খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করে চলেছি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat