×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭৭১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে পর্নো ভিডিও তৈরি এবং তা প্রকাশ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার। যার কারণে দীর্ঘ ৬৩ দিন কারাগারেও কাটাতে হয়েছিল তাকে।
সেই ঘটনা নিয়ে বায়োপিক নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন রাজ কুন্দ্রা। শোনা যাচ্ছে, বায়োপিকে রাজ কুন্দ্রার চরিত্রে অভিনয় করবেন রাজ নিজেই। আর এরমাধ্যমে বলিউডেও অভিষেক করতে যাচ্ছেন তিনি।
এই বায়োপিক প্রসঙ্গে প্রশ্ন করলে স্বভাবতই অস্বস্তিতেই পরেন এই বলিউড সুন্দরী। সম্প্রতি সেই অস্বস্তির মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রার বায়োপিক প্রসঙ্গে প্রশ্ন করা হয় শিল্পাকে। প্রশ্ন এড়িয়ে না গেলেও সরাসরি এড়িয়ে যাননি তিনি। শিল্পা বলেন,  'এই বিষয়ে আমার কিছু বলার মতো জায়গায় নেই।' খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।
কারাগার থেকে মুক্তি পেলেও সেই অন্ধকার সময়ের কথা ভুলতে পারেননি রাজ কুন্দ্রা। তাই নিজেই পরিকল্পনা করেন এই ঘটনা বড় পর্দায় তুলে ধরার। তবে এই বায়োপিক এ কে কে অভিনয় করছেন এবং পরিচালক কে তা এখনও জানা যায় নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat