×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭৮৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চাক্তাইসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ নামের অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় চাক্তাইয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার এবং আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।অভিযানের সময় ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা কেনাবেচার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। ২২ নামে অনুমোদনহীন অবৈধ চা বাজারজাত করারও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে তা প্রতিরোধে সারা দেশে চা বোর্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং বাকলিয়া থানা পুলিশ সদস্যরাও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat