×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৯০৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দেশের আপামর জনগণের একমাত্র আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 
আজ মঙ্গলবার কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের জনগণও সেই অপেক্ষায় রয়েছে। 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা জেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী মুজিবুর রহমান। 
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, দপ্তর সম্পাদক মির শওকত লিটন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন, সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাত সিকদার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ, জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, কৃষকলীগের সাবেক সভাপতি শামসুল হক মাস্টার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat