×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬৮৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে  এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কর্মসূচির আওতায় উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। 
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম।
এসময় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারী তথ্য কর্মকর্তা মো. আ. আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবাসমূহ তুলে ধরেন এবং এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে মায়েদের প্রতি আহবান জানান। পাশাপাশি কোন ধরণের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। 
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক- অভিভাবকসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat