×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৭৮৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা সদর উপজেলার টেবুনিয়ায় আজ বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ জানায়,  বেলা সাড়ে ১১ টার দিকে পাবনা-ঈশ^রদী মহাসড়কের টেবুনিয়া বীজ গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
নিহত রিফাত আল সিফাত (২১) সুজানগর উপজেলার জুনারামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে আর রুবায়েত হাসান নোমান (২২) চাটমোহর উপজেলার মহেলা এলাকার মঞ্জু মাষ্টারের ছেলে। তারা দুইজনই বিশ^বিদ্যালয়ের ছাত্র ছিল।
পাকশী হাইওয়ে পুলিশের এসআই বেলাল হোসেন জানায়, সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন যাত্রী পাবনার ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর রাব্বি পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাস ও অটোরিকশা টেবুনিয়া বীজ গোগাউনের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার পাঁচযাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিফাত ও নোমানকে মৃত ঘোষণা করেন। 
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat