×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৫৭৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়,.নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৮৫২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।  শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ পরিদর্শক  মো: সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই জয়দের কুমার বসু
এর নেতৃত্বে এসআই/ অপু মিত্র এএসআই সেলিম মুন্সি, এএসআই নাহিদ নিয়াজসহ ডিবির একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে ভওয়াখালীর রেহেনা পারভীনের ৪ তলা বিল্ডিং এর চারপাশ ঘেরাও করে ডিবি পুলিশ। স্থানীয় আশেপাশের লোকজনসহ ঘটনাস্থল থেকে সাজিব শেখ (২৩)  এবং নাজমুল শেখ (৪০) কে ডিবি পুলিশের টিম তাদেরকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এক বিল্ডিংএ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ওই ঘরে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাছে থাকা ৮৫২০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীরা হলো নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত সাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩), একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলাউজ গ্রামের সনুর শেখ ছেলে নাজমুল শেখ (৪০)। আরও জানান, এসব মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হতে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় সংগ্রহ করে অত্র জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসে। অত্র ঘটনায় নড়াইল সদর
থানায় মাদকদ্রব্য আইনে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat