×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৮২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টিম ব্যবস্থাপনার কাছ থেকে তিন দিনের ছুটি পাওয়ার পর আজ ঢাকায় ফিরেছেন  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব  আল হাসান ও সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম। 
দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ  হওয়া আগে  ঢাকা ফিরেছেন মুশফিক। তবে ব্যক্তিগত কারণে সাকিব দেশে ফিরেছেন বলে বিসিবির ক্রিকেট অপারশন সুত্রে জানা গেছে।  আসলে পুরো দলকেই তিন দিনের ছুটি দেয়া হযেছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এই ক্রিকেটরা সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে ফিরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামার আগেই উভয় ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিবেন। 
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পরপর পরাজিত হওযায় ফাইনালে খেলার সুযোগ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে টাইগারদের জন্য। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে  ২১ রানে হার মানে সাকিব বাহিনী। এখন বাংলাদেশ দলের ফাইনালে খেলার বিষয়টি নির্ভর করছে অন্য দলগুলোর ফলাফল ও নিজেদের অনুকুলে নেট রান রেটের উপর। 
যেহেতু মাত্র ১০ দিনের মধ্যে ভিন্ন তিনটি শহরে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে কারণে দলে কিছুুটা ইনজুরি রয়েছে। যেটি কাটিয়ে উঠা দরকার বলে মনে করে টিম ম্যনেজমেন্ট। এই তিনদিন ফিজিওরা খেলোয়াড়দের ছোটখাট ওইসব ইনজুরি নিয়ে কাজ করবে। সেই সঙ্গে জিম ও সাঁতার সেশন চালিয়ে যাবে ক্রিকেটাররা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat