×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৬২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে নিজের সংগৃহীত চার হাজার বই দান করেছেন সুপ্রিমকোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের আইন ও মামলা সংক্রান্ত এ চার হাজার বই নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের লাইব্রেরির যাত্রা শুরু হলো আজ।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ তার সব বই দান করা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি হয়তো কিছুদিন পর থাকবো না। তাই সারা জীবনের সংগ্রহ করা চার হাজার বই সুপ্রিমকোর্টে দান করলাম। আমার বিশ্বাস এখানে বইগুলোর সঠিক ব্যবহার হবে।
রোকন উদ্দিন মাহমুদ বলেন, সুপ্রিমকোর্টে মাঝে মধ্যে আসবো। কিন্তু আগের মতো আইনপেশায় নিয়মিত থাকা হবে না। তিনি বলেন, ১৯৭৬ সালের জানুয়ারি থেকে আইন পেশা পরিচালনায় এসব বই সংগ্রহ করতে হয়েছে।
প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইবার সভাপতি ছিলেন। তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের লাইব্রেরি আজ উদ্বোধন করা হয়।
সুপ্রিমকোর্টের মূল ভবনের নিচতলায় সুসজ্জিত লাইব্রেরি কক্ষ উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীসহ আপিল বিভাগের সাবেক বিচারপতিবৃন্দ, বিশিষ্ট আইনজীবীগণ, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat