×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৮৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছর খানেকের প্রেমের গুঞ্জন ছাপিয়ে গতবছরই গাঁটছড়া বাঁধেন ‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেক ও জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ। এরপর বেশ সুখেই কাটছিল তাদের নতুন সংসার। তবে মাত্র এক বছরেই সেখানে ভিন্ন সুর ভেসে আসছে।
সম্প্রতি বেন অ্যাফ্লেকের এক কাণ্ড প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। তাদের দাবি, পুরনো ঘরে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেন। আর তাতে কপাল পুড়তে পারে জেনিফারের!
তাদের মতে, বেনের জীবনে তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারই শেষ কথা। আবার কখনও সেই জায়গায় দেখেন বর্তমান স্ত্রী জেনিফারকে। আসলে তিনি চোখে কাকে, আর মনে কাকে রাখেন সেটা বোঝাই দুষ্কর।
বেনের সাম্প্রতিক কীর্তিকলাপে অন্তত এমনই ধারণা নেটিজেন-সমালোচকদের। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসও মেয়ে সেরাফিনার সঙ্গেই একই গাড়িতে দেখা গেছে বেন ও তার প্রাক্তন স্ত্রীকে। এমনকি মেয়ের সামনেই বেশ ঘনিষ্ঠভাবে ধরাও দেন তারা। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন শুরু হয়েছে।
শুধু তাই নয়, অনেকেই বেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন। আবার অনেকেই বলছেন, হয়তো বর্তমান স্ত্রী জেনিফার লোপেজের সঙ্গে আর বনিবনা হচ্ছে না বেনের! তাই পুরনো ঘরে ফেরার চেষ্টা করছেন তিনি।
তবে আলোচনা-সমালোচনা চললেও বিষয়টি নিয়ে এখন মুখে কুঁলুপ এঁটে আছেন এই চর্চিত যুগল। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় কোথায় গিয়ে শেষ হয় তাদের বিচ্ছেদ গুঞ্জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat