×
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৮১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে।মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার আজ ঢাকাস্থ আমেরিকান সেন্টারে সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে এবং এতে ছয়জন প্রতিনিধি ও সহায়তা কর্মী থাকবেন।’
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর ঘোষণাপত্রের নীতিমালা অনুযায়ী মিশনটি পরিচালিত হবে।
ব্রায়ান বলেন, মিশনটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব দলসহ সুশীল সমাজের সংগঠন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।
সফর শেষে, প্রতিনিধি দলটি ইতিবাচক ধারার পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত ও বাস্তবসম্মত সুপারিশ প্রদান করে একটি গণ বিবৃতি দেবে।
মুখপাত্র বলেন, দলটি সম্ভাব্য আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসি-তে নীতিনির্ধারক ও বাংলাদেশের নির্বাচনী অখ-তা সমর্থনকারী নির্বাচনী এলাকার সাথে একাধিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে।
মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর স্বাধীন ও নিরপেক্ষ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)-এর প্রাথমিক ভূমিকা হচ্ছে নির্বাচন প্রস্তুতি ও নিবাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান এবং নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কিনা তা নির্ধারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat