×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৮৭৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘটা করেই অভিনেত্রীরা তাদের মা হওয়ার সুসংবাদ দেন। আর এতে উচ্ছ্বসিত হন তার ভক্তরা। গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই সুখবর দের টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি ও আমার স্বামী আজ অনেক খুশি। আমরা যৌথভাবে ঘোষণা করছি, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।’
কিন্ত তার এ খবরে উচ্ছ্বসিত না হয়ে অবাক হচ্ছেন নেটনাগরিক। তার কারণ তিনি যে এখনো বিয়েই করেননি। শুধু তাই নয়, তার ব্যক্তি জীবন এখন গোপনে। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে তাদের প্রেমিকের সংবাদ সবারই জানা থাকে।
ব্যতিক্রম যে থাকে তা নয়। এই ত কিছুদির আগেই মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। কিন্ত সন্তানের বাবা তার প্রেমিকাকে তিনি ঠিকেই রেখেছিলেন আড়ালে। সেই একই ঘটনার পুণরাবৃত্তি কিনা তা এখনো জানা যায়নি।
ঋতাভরী চক্রবর্তী একেবারেই যে সিংগেল ছিলেন তা কিন্ত নয়। চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের কথাও চলছিল তাদের। নিজের মুখে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন নায়িকা। কিন্তু তারপরেই রটে যায় বিচ্ছেদ হয়ে গেছে তাদের। কিন্ত তারপরের ঘটনা কারোরই জানা নেই। এই সন্তানের বাবা কি তাহলে তথাগত নাকি অন্য কেউ? মাঝেমধ্যে সিনেমার প্রচারণার জন্যও এমন উদ্ভট কাজ করে থাকেন অভিনয়শিল্পীরা। এটাও কি এমন কোন প্রচারণার অংশ? তা জানা যাবে কিছুদিন পরই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat