×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৭৯৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ’ গঠনের অঙ্গিকার নিয়ে এবং ‘স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই শ্লোগান নিয়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
মিনা দিবস উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় মেলা, শিশুতোষ মঞ্চ নাটিকা, যাদু প্রদর্শনী, পাপেট শো ও মাপেট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীনা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে রাজধানীর ঢাকা পিটিআই মিলনায়তনে 'মীনা দিবসের' উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ  শেলডন ইয়েট।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে ও সে স্বপ্নকে সফল করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। মীনা যেভাবে সকল প্রতিকূলতা, অজ্ঞতা, অন্ধতা, বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে সজাগ ও সচেতন হয়ে সাহসের সাথে  সব বাধা মোকাবেলা করে শিক্ষার পথে এগিয়ে যায়- তেমনি প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে। কারণ শিক্ষাই মুক্তি।
তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত মানবিক মূল্যবোধসম্পন্ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালন করা হয়। কিন্তু এ বছর ঐ দিন রবিবার হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত না করতে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat