×
ব্রেকিং নিউজ :
এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৯৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার পৌরসভাধীন কাপ্তাই লেক এলাকার পানিবন্দি প্রায় ৩ শতাধিক মানুষের মধ্যে আজ চাল বিতরণ করা হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে  সোমবার সকাল ১০টায় কাঠালতলী চারুকলা একাডেমি হল রুমে পানিবন্দি মানুষের মধ্যে  খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি। 
রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা, সদস্য মো. আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, সাংবাদিক মনসুর আহম্মেদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিল জুবাইতুর নাহার প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক পানিবন্দি মানুষের হাতে ১০ কেজি করে চাল বিতরণ করা  হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat