×
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৫৭০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারীর সভাপতিত্বে এ সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলার সকল উপজেলা দলনেতাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক, পুরুষ সদস্যদেরকে বাইসাইকেল ও মহিলা সদস্যদের টি শার্ট প্রদান করা হয়। সমাবেশে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় তিনশ’ জন সদস্য অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat