×
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাতিজাকে খুনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের চান মিয়াকে বিচারিক আদালতের মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দন্ড দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়।
ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানিয়েছেন, মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ এবং আসামির আনা আপিলে বিচারিক আদালতের রায় সংশোধন করে রায় দেয় উচ্চ আদালত। 
পারিবারিক জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ২৫ মার্চ ভাতিজা আট বছরের শিশু তাজুল ইসলামকে স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেন চাচা চান মিয়া। 
এ ঘটনার পর তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ মে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। বিচার শেষে ২০১৭ সালের ৭ নভেম্বর মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চান মিয়াকে মৃত্যুদন্ড দেন। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিও আপিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat