×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৯১৫৪৯ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯ অক্টোবর সোমবার কৃষি বিভাগের কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় উপজেলার মোট ১৪ টি ইউনিয়নের ৫ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার  মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। 
 বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সুত্রধর , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। প্রতিজন কৃষককে ১০ কেজি  রাসায়নিক সার ডিএপি ,  ১০ কেজি এমওপি ও বেশী হারে ফলনশীল বারী -১৪ সরিষ বীজ ১ কেজি করে  বিনামূল্যে দেওয়া হয়।
ধারাবাহিক ভাবে উল্লাপাড়া উপজেলায় ১৪ ইউনিয়নে ১৩,৬৯০ জন কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হবে বলে কৃষি অফিস থেকে জানা যায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat