×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৫১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপান সরকারের উন্নয়ন সংস্থা  জাইকা’র সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।
প্রতিনিধি দলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তা এবং জাইকার কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat