×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৫২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বাধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকোনুজ্জামান, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য ১৯ হাজার দুইশ’ ৬০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এর মধ্যে সদর উপজেলায় ছয়হাজার দুইশ’ ৮০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat