×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৪৬১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল”-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সরাসরি সম্প্রচার বড় পর্দায় দেখেছেন গোপালগঞ্জবাসী।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার স্থানীয় পৌরপার্কে বড় পর্দায় এই টানেল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বসে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় দেখেন।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ জেলার সকল সরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টানেল উদ্বোধন উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat