×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৫৬৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যেকার রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে যাতে এ সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। খবর তাসের।
তিনি বলেন, ‘প্রথমত এ সংঘাত বন্ধ করা এবং সমগ্র অঞ্চলে এটি ছড়িয়ে পড়া রোধ করা প্রয়োজন। অন্যথায় এমন সংঘাত কখনো বন্ধ হবে না।’
নেবেনজিয়া ‘জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়াসহ এ সংঘাতের কূটনৈতিক সমাধানেরও আহ্বান জানান।’
তিনি উল্লেখ করেন, কাউকে না কাউকে শিগগিরই বা বিলম্বে এ পথে হাঁটতে হবে। কিন্তু এ ক্ষেত্রে একমাত্র প্রশ্ন হলো এর মধ্যে কতজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হবে।’
গাজা উপত্যকার হামাস যোদ্ধাদের ইসরাইলে সশস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে। হামাস এ হামলাকে জেরুজালেমের টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে গ্রহণ করা ইসরাইলি কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের একটি প্রতিক্রিয়া বলে মনে করে।
হামাসের হামলার পর ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলে ব্যাপক হামলা চালানো শুরু করে। এতে হাজার হাজার মানুষ হতাহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat