×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৬৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি'র ডাকা টানা অবরোধ ও নৈরাজ্য কর্মসূচির বিপরীতে সিলেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। 
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর টুকেরবাজার তেমুখী পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে। একইভাবে এরআগে গত দুদিন সিলেট নগরীর অন্যান্য স্থানে একইভাবে সমাবেশ করেছে সিলেটের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচী দিবে, সেখানেই আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। 
তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচি প্রতিরোধ করবে। 
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকসহ সিলেট জেলা ও  মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat