×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৫৩৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটার-বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের ওপেনার শুভমান গিল ও পেসার মোহাম্মদ সিরাজ। গিল প্রথমবারের মত শীর্ষে উঠলেও, সিংহাসন ফিরে পেয়েছেন সিরাজ।  
আজ ওয়ানডে র‌্যাংকিং তালিকার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল সপ্তাহেই গিলের সাথে বাবরের রেটিং ব্যবধান ছিলো মাত্র ২। সপ্তাহের চাকা ঘুড়তেই ৮৩০ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন গিল। ৮২৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন বাবর। গেল সপ্তাহে বিশ^কাপে দুই ইনিংসে ৯২ ও ২৩ রানের ইনিংস খেলেন গিল। বাবর এক ইনিংস খেলার সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৬৬ রান করেছিলেন।
ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করলেন গিল। এর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি শীর্ষ স্থান দখল করেছিলেন।
তিন ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন বিরাট কোহলি। তিনে আছেন বিশ^কাপের সর্বোচ্চ রানের মালিক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
গেল সপ্তাহে দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে আবারও শীর্ষে উঠেছেন সিরাজ। ৭০৯ রেটিং আছে তার। গত সপ্তাহে শীর্ষে থাকা আফ্রিদি নেমে গেছেন পাঁচ নম্বরে। ৬৯৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।
শ্রীলংকার বিপক্ষে ৮২ রান ও ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন সাকিব। এতে ১১ রেটিং বেড়েছে সাকিবের। ৩২৭ রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষেই আছেন টাইগার দলনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat