×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৩৪৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এ প্রতিপাদ্য নিয়ে নাটোর জেলায় আজ গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোন বিকল্প নেই। এজন্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে হবে। তবেই উন্নয়ন হবে টেকসই।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন।
এরআগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat