×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৭৯৪৯২ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। আসন্ন জাতীয়  সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য  উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
 বুধবার রাত ১০টায় গাজী শফিকুল ইসলাম শফি বলেন,  যেহেতু আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবো এজন্য গত ৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছি। এর আগে ২০০৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছিলাম। এবারও নেত্রী আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো এই প্রত্যাশা রাখি।
 গাজী শফিকুল ইসলাম শফি ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার  মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছিলাম।
 এবং ২০১৮ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat