×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৪৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলী সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার আরব ও মুসলিম নেতৃবৃন্দের সম্মেলনে রাইসি এ আহ্বান জানান।
তিনি বলেন, মুসলিম সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসনকারী সরকারের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংহঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালানোর পর ইসরাইল গাজায় পাল্টা অভিযান শুরু করে। সে থেকে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরবলীগ ও ওআইসি(অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) জরুরি বৈঠকে বসে।
চলতি বছরের মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ প্রথম রিয়াদ সফরে এলেন রাইসি।
তিনি সে সকল দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনীদের প্রতি আরো সমর্থন দেয়ার আহ্বান জানান।
রাইসি ইহুদিবাদি শাসনের বিরুদ্ধে বাণিজ্য বয়কট বিশেষ করে জ¦ালানি ক্ষেত্রকে প্রাধান্য দেয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ¦ালানি উভয়ই আমেরিকানদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat