×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৪৬০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোলান হাইটসে নির্দেশিত আন্ত:সীমান্ত গোলাগুলির প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অভ্যন্তরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রোববার সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে,‘গতকাল শনিবার গোলান হাইটসের দিকে হামলার প্রতিক্রিয়ায়, কিছুক্ষণ আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান সিরিয়ায় ইসরায়েল বিরোধীদের অবকাঠামোতে আঘাত হেনেছে।’ খবর এএফপি’র।
শনিবার, সেনাবাহিনী বলেছে , সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের জনবসতিহীন অংশে অবতরণ করেছে এবং এই অঞ্চলে রকেট সতর্কতা সাইরেন বেজেছে।
শুক্রবার এক  ড্রোন উৎক্ষেপণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি স্কুল বিধ্বস্ত হলে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃতিবিহীন এক পদক্ষেপে এটিকে সংযুক্ত করে।
ইসরায়েল হামাসের বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাওয়ায় লেবাননের সীমান্ত বরাবর নিয়মিত আন্ত:সীমান্ত গুলি বিনিময় হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat