×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৩৫১৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন জোরালো হচ্ছে। যত দিন গড়াচ্ছে ততই যেন গুঞ্জন ডালপালা মেলছে। বিয়ের পর থেকেই শ্বাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এটা অবশ্য সকলেরই জানা। যদিও অনেকটা মানিয়ে নিয়েই সংসার যাপন করছিলেন অভিষেক-ঐশ্বরিয়া।
তবে সম্প্রতি তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়েছে যে, অনেক গণমাধ্যম দাবি করেছে রীতিমতো বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি। এতদিন শ্বাশুড়ি-ননদকে পাশে না পেলেও স্বামী অভিষেককে পেয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে স্বামী অভিষেকও দূরে সরে গেছেন। তবে জীবনের এই সংকটময় সময়ে ঐশ্বরিয়ার পাশে ঠিকই দাঁড়িয়েছেন তার প্রাক্তন প্রেমিক সালমান খান।
ক’দিন আগে দীপাবলীর পার্টিতে অভিমান ভুলে একে অন্যকে জড়িয়ে ধরতেও দেখা যায়। এরপর থেকেই বিচ্ছেদ এবং পুরনো ঘরে ফেরা নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেন থেকে শুরু করে সমালোচকরা। এবার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া লাগালেন ঐশ্বরিয়া নিজেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমাটির জন্যই প্রাক্তনকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া। আর এতেই নড়েচড়ে বসেছেন সমালোচকরা। বিপদে স্বামীকে পাশে না পাওয়া এবং পুরনো প্রেমিকের কাছে ফেরা! সব মিলিয়ে গুঞ্জন ছাপিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন তারা। তাদের মতে, ঐশ্বরিয়া-সালমানের এমন কাণ্ডই প্রমাণ করছে শিগগিরই বিচ্ছেদের ঘোষণা দেবেন ঐশ্বরিয়া-অভিষেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat