×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৪৬১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত ১৫ হাজার ৫শ’ ৫৩ ফিলিস্তিনী মারা গেছেন। এদের বেশির ভাগই সোমরিক নাগরিক এবং অধিকাংশই নারী -শিশু
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার একথা বলেছে।
জাতিসংঘের হিসেবে, গত আট সপ্তাহের যুদ্ধে গাজার ১৭ লাখ বাসিন্দার দুই তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের সংস্থাসমূহ বলছে, গাজায় খাবার ও পানির সংকট চলছে। অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
এরই মাঝে উভয়পক্ষে ছয়দিনের যুদ্ধবিরতি চলে। কিন্তু এ যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে একে অন্যকে দায়ী করছে। যদিও নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন, চুক্তি হলেও যুদ্ধ চলবে।
এদিকে শনিবার তেল আবিবে ইসরাইয়েলর প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলসহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat