×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৭২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।আজ সোমবার সিলেট নগর ভবনে সিসিক এর নতুন নির্বাচিত পরিষদের প্রথম সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী।
এতে মেয়র প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন পুরুষ ও ৫ জন নারী কাউন্সিলর। এর মধ্যে সর্বাধিক ২৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন  সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। আর আগের বারের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ২৪ ভোট পেয়ে এবার প্যানেল মেয়র-২ নির্বাচিত হন। লিপন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর। আর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন সংরক্ষিত-৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানু।
এছাড়া প্যানেল মেয়র প্রার্থী হওয়া পুরুষ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ১৭ ভোট, ২৫নং ওয়ার্ডের তাকবির ইসলাম পিন্টু ১৩ ভোট, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ৯ ভোট, ১৮নং ওয়ার্ডের এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ৮ ভোট, ১৩নং ওয়ার্ডের সান্তনু দত্ত সন্তু ৭ ভোট ও ৮নং ওয়ার্ডের জগদীশ চন্দ্র দাশ ৫ ভোট পেয়েছেন। 
নারী কাউন্সিলরদের মধ্যে সালমা বেগম ১৪ ভোট, নার্গিস আক্তার রুমি ১০ ভোট, শাহানারা বেগম ৭ ভোট ও রেবেকা বেগম ৩ ভোট পান। 
উল্লেখ্য, ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশন।এতে মেয়র ব্যতিত ৪২ জন পুরুষ ও সংরক্ষিত ১৪ টি ওয়ার্ডে ১৪ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat